১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় বসতবাড়িতে ডিএনসির হানা: ৮০০ পিস ইয়াবাসহ শরিফ গ্রেফতার

​মোঃ বাদশা মিয়া সিনিয়র স্টাফ রিপোর্টার
  • Update Time : ১০:০০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ৪ Time View

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বসতবাড়িতে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ শরিফ ভূইয়া (৪২) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
​শুক্রবার (২৮ আগস্ট) আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের খারকোট মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত শরিফ ওই এলাকার মৃত ইদ্রিস আলী ভূঞার ছেলে।
​আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিজ বসতঘরকে নিরাপদ আস্তানা বানিয়ে এলাকা ও আশপাশের সীমান্ত অঞ্চল থেকে আসা ইয়াবার বড় বড় চালান বিক্রি করে আসছিলেন শরিফ ভূইয়া। গোপন সূত্রে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল তার বাড়িতে অভিযান চালায়। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে চতুর এই কারবারি পালানোর চেষ্টা করলেও ডিএনসি সদস্যদের তৎপরতায় তিনি ধরা পড়েন।
​পরবর্তীতে তার একতলা পাকা বসত বিল্ডিংয়ের একটি কক্ষে তল্লাশি চালিয়ে ৮০০ পিস ইয়াবা এবং মাদক সরবরাহের যোগাযোগের কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
​এ বিষয়ে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সাজেদুল হাসান জানান, এলাকাটিকে মাদকমুক্ত করতে গোপন সংবাদের ভিত্তিতে এ সফল অভিযান চালানো হয়। উদ্ধারকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির বাদী হয়ে আখাউড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মাদকের নেটওয়ার্ক উপড়ে ফেলতে এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিত চলবে।

Tag :

Please Share This Post in Your Social Media

আখাউড়ায় বসতবাড়িতে ডিএনসির হানা: ৮০০ পিস ইয়াবাসহ শরিফ গ্রেফতার

Update Time : ১০:০০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬