ঈদগাঁওয়ে ইউএনও’র ভ্রাম্যমাণ আদালত, পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর বার্তা ১৯ নভেম্বর ২০২৬ খ্রি.
- প্রকাশের সময় : ০৬:২৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 41

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন(উপজেলা নির্বাহী অফিসার) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মংচিংনু মারমা।
অভিযানে ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর, বাজার সংলগ্ন ৯নং ওয়ার্ডে রাস্তার উপর অবৈধভাবে ডাম্পার পার্কিং করায় এবং গাড়ির লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়।
পরে ইসলামাবাদ ইউনিয়নের টেক পাড়া ১নং ওয়ার্ডে অবৈধভাবে পাহাড় কেটে রাস্তার উপর মাটির স্তূপ রাখায় স্থানীয় জনসাধারণকে পাহাড় না কাটার বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়,পরবর্তীতে স্থানীয় ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে রাস্তার উপর (মাটি সরিয়ে)প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে আনসার সদস্যদের একটি চৌকস টিম ও ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশগণ সহযোগিতা করেন।
ঈদগাঁও উপজেলাবাসীর স্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।

























