০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উল্লাপাড়ায় পুকুর থেকে অজ্ঞাত বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার
Reporter Name
- Update Time : ০৬:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ৪৩ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলস্টেশন সংলগ্ন একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধার (আনুমানিক ৬০–৬৫ বছর) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সকালে রেলস্টেশনের ওভারব্রিজের নিচের পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় পথচারী ও এলাকাবাসী। বিষয়টি তাৎক্ষণিকভাবে উল্লাপাড়া মডেল থানা-পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে নিহত নারীর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। উল্লাপাড়া মডেল থানা-পুলিশ জানায়, ওই বৃদ্ধার পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় তদন্ত চলছে। মরদেহটির ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
Tag :




















