কাজিপুর সোনামুখী থেকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন মোঃ সেলিম রেজা এমপি
- Update Time : ০৪:২২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫ Time View

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন অভিযান ২০২৬, উদ্বোধন করেন সিরাজগঞ্জ -১ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা সেলিম রেজা , আরো উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম সহ কাজিপুর উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ। উদ্বোধনের সময় এমপি মোঃ সেলিম রেজা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ 3 মাসব্যাপী সারা দেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, রাজশাহী বিভাগের মধ্যে কাজিপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্তের প্রবনতা বেশি। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। ডেঙ্গু প্রতিরোধে রাস্তাঘাট ও বাড়ির চারপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন। তিনি নিজেও পরিচ্ছন্নতা অভিযানে কাঁচি হাতে রাস্তার পাশে গাছের আগাছা পরিস্কার করেছেন।



















