০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাজিপুরে আ’লীগের মিছিলের পাল্টা জবাবে বিএনপির উত্তপ্ত সোনামুখী বাজার, প্রতিবাদের ঝড়

মোঃ আব্দুল মোমিন, কাজিপুর উপজেলা প্রতিনিধি:
  • Update Time : ০৬:৫৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫ Time View

​কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী বাজারে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের জবাবে পাল্টাসভা ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
​গতকাল সকালে সোনামুখী বাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলে বিএনপির বিরুদ্ধে আওয়ামী নেতাদের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলে নানা স্লোগান দেওয়া হয়।
​এই ঘটনার প্রতিবাদে গতকাল বিকেলেই সোনামুখী বাজারে তাৎক্ষণিক বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে কাজিপুর উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিল থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।
​বিক্ষোভ মিছিলে বিএনপি নেতাকর্মীরা স্লোগান দিয়ে হুঁশিয়ারি দেন—কাজিপুরের মাটিতে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ কোনো ‘লীগ’-এর ঠাঁই হবে না। কোনো ধরনের বিশৃঙ্খলা ও অপপ্রচার চালালে রাজপথেই তার সমুচিত জবাব দেওয়া হবে বলে জানান স্থানীয় বিএনপি নেতারা।

Tag :

Please Share This Post in Your Social Media

কাজিপুরে আ’লীগের মিছিলের পাল্টা জবাবে বিএনপির উত্তপ্ত সোনামুখী বাজার, প্রতিবাদের ঝড়

Update Time : ০৬:৫৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬