১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাজিপুরে ৪৮ বস্তা অবৈধ ডিএপি সারসহ আটক ৩ ভ্যানচালককে জরিমানা

মোঃ আব্দুল মোমিন, কাজিপুর প্রতিনিধি:
  • Update Time : ১০:২০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০ Time View

​মোঃ আব্দুল মোমিন, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর চরাঞ্চল নাটুয়ারপাড়ায় ৪৮ বস্তা ডিএপি সার অবৈধভাবে পরিবহনের সময় ৩ জন ভ্যানচালককে আটক করেছে উপজেলা প্রশাসন।
​স্থানীয় সূত্র জানায়, বেআইনিভাবে সার নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী চালকদের ভ্যানসহ আটক করে প্রশাসনকে খবর দেয়। পরবর্তীতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারা অনুযায়ী অভিযুক্ত ৩ ভ্যানচালককে মোট ৯,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
​অভিযানকালে জব্দ করা ৪৮ বস্তা ডিএপি সার স্থানীয় কৃষকদের মাঝে তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। বিক্রিত মোট ৫০,৪০০ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে বলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন। চরাঞ্চলে কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ সার কারবার রোধে প্রশাসনের এমন কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।

Tag :

Please Share This Post in Your Social Media

কাজিপুরে ৪৮ বস্তা অবৈধ ডিএপি সারসহ আটক ৩ ভ্যানচালককে জরিমানা

Update Time : ১০:২০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬