০২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকো কোঃ ডেলিভারিম্যান আবু রায়হান নিহত

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি:
  • Update Time : ১২:০৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ১৭ Time View

সাতক্ষীরার কালিগঞ্জে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় হ্যামকো কোম্পানির ডেলিভারি ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় আবু রায়হান (৩০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে শ্যামনগর উপজেলার কাটখালী গ্রামের বাসিন্দা। থানা পুলিশ লাশের সুরতহাল শেষে লাশ থানায় নিয়ে গেছে, জব্দ করা হয়েছে ঘাতক ট্রাকটি, তবে চালক পলাতক।

থানা পুলিশ সূত্রে জানাগেছে, শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুপুরে আবু রায়হান হ্যামকো কোম্পানির মালামাল নিয়ে নলতার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক হ্যামকো কোম্পানির ওই ডেলিভারি ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে সড়কের ওপর ছিটকে পড়েন আবু রায়হান। এ সময় দ্রুতগামী ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়। দুর্ঘটনার পর পরই স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। বর্তমানে ঘাতক ট্রাকটি স্থানীয় শ্রমিক ইউনিয়নের আওতায় আটক রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। জব্দ করেছে ঘাতক ট্রাকটি, তবে ট্রাকের চালক পলাতক আছে।

Tag :

Please Share This Post in Your Social Media

কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকো কোঃ ডেলিভারিম্যান আবু রায়হান নিহত

Update Time : ১২:০৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬