কেডিএ’র সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময় সভা
- Update Time : ০৭:১৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ১২ Time View

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) সেবা এবং মাস্টার প্ল্যান সম্পর্কে যশোরের অভয়নগর উপজেলা এবং নওয়াপাড়া পৌরসভার জনসাধারণের সাথে অবহিতকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাড. এস এম শফিকুল আলম মনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা। অনুষ্ঠানে শুরুতে কেডিএ’র সেবা এবং মাস্টার প্ল্যান সম্পর্কে অবহিত করেন প্রকৌশলী তানভীর আহমেদ। পরে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র রবিউল হোসেন, স্থানীয় বিএনপি নেতা জাকির হোসেন, মাহমুদুল হাসান লিপু, খায়রুল বাসার, রফিকুজ্জামান টুলু, মেজবাউর রহমান ডাবলু, হাবিবুর রহমান, যুবদল নেতা মাসুদ পারভেজ সাথী প্রমুখ ,





















