১০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেসিসির ৬০১ কোটি ৭৯ লাখ টাকার বাজেট ঘোষণা : নতুন কর আরোপ ছাড়াই উন্নয়নমুখী বাজেট, সংশোধিত বাজেট ৩৩৮ কোটি ৯৭ লাখ টাকা

Reporter Name
  • Update Time : ০৮:০২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫ Time View

শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি:
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরের ৩৩৮ কোটি ৯৭ লাখ ২১ হাজার টাকার সংশোধিত বাজেটও পেশ করা হয়।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে সংবাদ সম্মেলনে কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এই বাজেট ঘোষণা করেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার মো. মনিরুজ্জামান।
ঘোষিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২১১ কোটি ৯০ লাখ ৫ হাজার টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২৪১ কোটি ৪৪ লাখ ১৭ হাজার টাকা। এছাড়া সরকারি বরাদ্দ ধরা হয়েছে ১৯৭ কোটি ৬২ লাখ টাকা। ৮০০ কোটি টাকার ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হওয়ায় গত অর্থবছরের তুলনায় এবার মোট বাজেট বরাদ্দ কিছুটা কমেছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
বাজেট বক্তৃতায় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, “দায়িত্ব গ্রহণের পর থেকে খুলনাকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও স্বস্তির নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট একটি উন্নয়নমুখী বাজেট। নগরবাসীর ওপর নতুন কোনো কর আরোপ না করে বকেয়া পৌরকর আদায় ও নিজস্ব আয়ের ক্ষেত্র সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, বাজেটে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন ও পরিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে।
খাতওয়ারি বাজেট বরাদ্দ: বাজেট বিবরণী অনুযায়ী, কেসিসির সংস্থাপন ব্যয় মিটিয়ে নিজস্ব তহবিল থেকে উন্নয়ন খাতে ৭৩ কোটি ৩৫ লাখ ৫৬ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে পূর্ত, অবকাঠামো, সড়কবাতি, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও পরিবেশ খাতে ৫৫ কোটি ২৬ লাখ ৫৬ হাজার টাকা, মেরামত ও রক্ষণাবেক্ষণ খাতে ১৮ কোটি ৯ লাখ টাকা এবং মূলধন খাতে ৫ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ রয়েছে।
এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় চলতি অর্থবছরে ১৫০০ কোটি টাকার উন্নয়ন বাজেট বরাদ্দ রয়েছে। জাতীয় এডিপিতে ৩টি প্রকল্পের বিপরীতে ৪৭ কোটি ৬২ লাখ টাকা বরাদ্দ পাওয়া যাবে। চলমান প্রকল্পগুলোর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পে ২৫ কোটি টাকা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় খুলনা শহরের উন্নয়ন প্রকল্পে ১০ কোটি ১২ লাখ টাকা ধরা হয়েছে। পাশাপাশি কেসিসির ২,২৫৫ কোটি ১ লাখ ২২ হাজার টাকার ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পটি বর্তমানে একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
সংবাদ সম্মেলনে খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, জামায়াতে ইসলামী খুলনা মহানগর শাখার আমীর অধ্যাপক মাহফুজুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

কেসিসির ৬০১ কোটি ৭৯ লাখ টাকার বাজেট ঘোষণা : নতুন কর আরোপ ছাড়াই উন্নয়নমুখী বাজেট, সংশোধিত বাজেট ৩৩৮ কোটি ৯৭ লাখ টাকা

Update Time : ০৮:০২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬