শিরোনামঃ
চাটমোহর সরকারি কলেজ এবং বালুচর কবরস্থান এলাকায় মাদকবিরোধী অভিযান
- প্রকাশের সময় : ০৭:১২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 52

আজ ৩০/১০/২০২৬ খ্রি. তারিখে চাটমোহর সরকারি কলেজ এবং বালুচর কবরস্থান এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এর পাশাপাশি স্বাদ রেস্টুরেন্ট ও বেকারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় নোংরা পরিবেশে বাসি খাবার পরিবেশন এবং মিষ্টি ও বেকারি পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ৫,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মজিবুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। চাটমোহর থানার একদল চৌকস পুলিশ ফোর্স অভিযানে সহায়তা প্রদান করেন। জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Tag :
মাদক বিরোধী অপরাধ

























