ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জলঢাকায় নিয়ম ভেঙে ভাড়ায় চলছে সারের ডিলারশিপ, চড়া দামে বিক্রির অভিযোগ

Abdur Rohim
  • প্রকাশের সময় : ০৬:১৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 40

নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল ও কাঁঠালী ইউনিয়নে বিসিআইসি (বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন) সারের ডিলারদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়মনীতি উপেক্ষা করে লাইসেন্স ভাড়ায় দিয়ে তৃতীয় ব্যক্তির মাধ্যমে ব্যবসা পরিচালনা, কৃত্রিম সংকট তৈরি করে খোলা বাজারে চড়া দামে সার বিক্রি এবং কৃষকদের বঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। ডিলারদের এমন স্বেচ্ছাচারিতায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষকেরা।
​ধর্মপাল ইউনিয়নে একই দোকানে সার ও খাদ্যসামগ্রী বিক্রি
অনুসন্ধানে জানা গেছে, ধর্মপাল ইউনিয়নের বিসিআইসি সারের ডিলার ‘মেসার্স সাগর কুমার কুন্ড’। কাগজে-কলমে মালিকানা থাকলেও দীর্ঘদিন ধরে নিজে ব্যবসা পরিচালনা না করে ডিলারশিপটি ভাড়া দিয়েছেন সাগর কুমার কুন্ড। স্থানীয় সূত্রে জানা যায়, কোনো পরিশ্রম ছাড়াই তিনি প্রতি মাসে ডিলার পয়েন্টের ভাড়া বাবদ ৫ লাখ টাকা আদায় করছেন।
​সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, যে দোকানে সরকারি সার বিক্রি করার কথা, সেখানে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী, বীজ ও কীটনাশক রেখে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। সরকারি বিধিমালা লঙ্ঘন করে একই ছাদের নিচে সার ও অন্যান্য বাণিজ্যিক পণ্য বিক্রির ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
​ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, উপজেলা কৃষি অফিসের নির্দেশনা অনুযায়ী পুরো মাসজুড়ে কৃষকদের মাঝে সার বিতরণের নিয়ম থাকলেও ওই ডিলার মাত্র দুই থেকে তিন দিনের মধ্যেই বরাদ্দকৃত সার শেষ দেখিয়ে দেন। পরবর্তীতে মাসের বাকি দিনগুলোতে সেই সার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে খুচরা বাজারে বিক্রি করা হয়।
​এ বিষয়ে অভিযুক্ত ডিলার সাগর কুমার কুন্ডের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, “আমার প্রতিষ্ঠান আমি কাকে দেবো, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার।”
​কাঁঠালী ইউনিয়নেও একই চিত্র, ভরদুপুরে বন্ধ থাকে দোকান
অন্যদিকে, উপজেলার কাঁঠালী ইউনিয়নের বিসিআইসি সারের ডিলার ‘মেসার্স মুক্তি এন্টারপ্রাইজ’-এর বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির প্রকৃত লাইসেন্সধারী আব্দুল কুদ্দুস চৌধুরী নিজে ব্যবসা পরিচালনা না করে নীলফামারী সদর ইউনিয়নের এক ব্যক্তির কাছে পয়েন্টটি ভাড়া দিয়েছেন। ফলে সরকারি নিয়ম ভেঙে তৃতীয় এক ব্যক্তির হাতে জিম্মি হয়ে পড়েছেন ওই ইউনিয়নের কৃষকেরা।
​অভিযোগের সত্যতা যাচাইয়ে সরেজমিনে কাঁঠালী ইউনিয়নের ওই ডিলার পয়েন্টে গিয়ে দেখা যায়, দুপুর ২টার দিকেই কোনো পূর্বনোটিশ বা কারণ ছাড়াই দোকান বন্ধ করে চলে গেছেন ডিলারের প্রতিনিধি। ভরদুপুরে সার নিতে এসে দোকান বন্ধ দেখে হতাশ হয়ে ফিরে যান অনেক কৃষক।
​এ বিষয়ে ‘মুক্তি এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী আব্দুল কুদ্দুস চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সদুত্তর না দিয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। তিনি বলেন, “আপনাদের সমস্যা কী? আমি কাকে দেবো আর না দেবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনারা এ বিষয়ে কৃষি অফিসারের সাথে কথা বলেন।”
​কৃষি অফিসের তদারকি নিয়ে প্রশ্ন ও কৃষকদের দাবি
দুই ডিলারের এমন বেপরোয়া আচরণ এবং প্রকাশ্যে কৃষি অফিসের নাম জড়িয়ে কথা বলায় স্থানীয় সচেতন মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। কৃষকদের অভিযোগ, উপজেলা কৃষি অফিসের নিয়মিত তদারকি ও নজরদারির অভাবেই ডিলাররা এমন অনিয়ম করার সাহস পাচ্ছেন।
​এ বিষয়ে বক্তব্য জানতে জলঢাকা উপজেলা কৃষি কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ভুক্তভোগী কৃষকদের দাবি, অবিলম্বে তদন্ত সাপেক্ষে ভাড়ায় পরিচালিত এসব ডিলারের লাইসেন্স বাতিল করা হোক এবং সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে সারের ন্যায্য প্রাপ্তি নিশ্চিত করা হোক।

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আব্দুর রহিম

আব্দুর রহিম

স্টাফ রিপোর্টার, নীলফামারী

জলঢাকায় নিয়ম ভেঙে ভাড়ায় চলছে সারের ডিলারশিপ, চড়া দামে বিক্রির অভিযোগ

প্রকাশের সময় : ০৬:১৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬