জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা অর্জন করেছেন শিক্ষাবিদ অধ্যাপক ড. মোঃ বেল্লাল হোসেন
- প্রকাশের সময় : ০৫:৩৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 19

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি, গুণী শিক্ষকের অনন্য অর্জন!
জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা’ অর্জন করায় প্রথিতযশা শিক্ষাবিদ আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের সাবেক প্রভাষক ও সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ বেল্লাল হোসেন-কে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা।
তাঁর এই গৌরবময় অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং শিক্ষাঙ্গন, প্রতিষ্ঠান ও কাজিপুরের জন্যও এক অনন্য গর্ব ও আনন্দের উপলক্ষ।
এই কৃতী শিক্ষকের অসামান্য অবদান ও সাফল্যকে সম্মান জানাতে কাজিপুরের আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান।
আয়োজনে:
আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুরের এমপি মোঃ সেলিম রেজা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ গোলাম মোস্তফা,সভাপতি গভর্নিং বডি অত্র কলেজ, সভাপতিত্ব করেন মোঃ মহসিন রেজা অধ্যক্ষ আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজ।
একজন আলোকিত শিক্ষকের সম্মানে, জ্ঞানের প্রতি শ্রদ্ধায় এবং আগামী প্রজন্মের অনুপ্রেরণায়—এই আয়োজন হয়ে উঠুক স্মরণীয় ও গৌরবময়।


























