জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ৪ দিনের সরকারি সফরে টোকিও গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রকাশের সময় : ০৭:৫৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 14

জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ের (TAKAICHI Sanae) আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল রবিবার (২৬ অক্টোবর ২০২৬) রাত সোয়া ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে তিনি টোকিওর উদ্দেশে রওনা হন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া মন্ত্রিপরিষদের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য, শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারাও এই সফরসঙ্গীদের বহরে রয়েছেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, অবকাঠামোগত উন্নয়ন এবং ভূ-রাজনৈতিক সহযোগিতাসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। সফর শেষে চলতি সপ্তাহেই প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।



















