০৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ: ডুমুরিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

Reporter Name
  • Update Time : ১২:০৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / ৬ Time View

“জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা জেলার ডুমুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’।
বুধবার (০৫ আগস্ট) সকালে ডুমুরিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার।
সভাপতির বক্তব্যে তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ গড়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন,
“জুলাই গণঅভ্যুত্থান আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং দেশপ্রেমের শক্তিতে বলীয়ান হতে শিখিয়েছে। এই চেতনার মূল লক্ষ্যই হলো—ব্যক্তি বা দলগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশকে সবার আগে স্থান দেওয়া। ডুমুরিয়াসহ সমগ্র বাংলাদেশের সার্বিক উন্নয়নে তরুণ সমাজ ও সাধারণ জনগণকে এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য, শহিদদের আত্মত্যাগ এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার নানা দিক তুলে ধরেন।
নতুন বাংলাদেশ বিনির্মাণ: গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত পরিবর্তনকে টেকসই করতে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়।
যুবসমাজের ভূমিকা: সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে জুলাইয়ের রক্তভেজা অভিজ্ঞতাকে অনুপ্রেরণা হিসেবে নেওয়ার আহ্বান জানানো হয়।
স্থানীয় উন্নয়ন: ডুমুরিয়া উপজেলাকে একটি মডেল ও আধুনিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে সকল পেশাজীবী ও নাগরিকদের একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, ডুমুরিয়া থানার অফিসার্স ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান,ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড, মোঃ আশরাফুল কবির, সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাজমুল হুদা,ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী মোঃ দারুল হুদা, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান,পানি উন্নয়ন বোর্ডের এস ডি কৃষ্ণ বিকাশ, ডুমুরিয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা ইউ আর সি মোঃ মোসলেম আলী,মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী,আই সিটি কর্মকর্তা মোঃ রেজাউল কবির, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিবাশীষ বিশ্বাস, ডুমুরিয়া উপজেলা বন বিভাগের কর্মকর্তা মোঃ লেকাত আলী,বীর মুক্তিযোদ্ধা নূরুন নবী, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহাঙ্গীর আলম, জুলাই যোদ্ধা মাগসুদ, আব্দুল কাশেম গাজী,দেপ্রদাশ পাড়‌ই,
ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেক, চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফহরাদ হোসেন,মশিউর রহমান লিটন, উপ সহকারী কৃষি কর্মকর্তা করুণা মন্ডল,
অনুষ্ঠানে ডুমুরিয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় শুরুতে জুলাই শহীদ যোদ্ধাদের স্বরণে ১মিনিট নিরাবতা পালন করা হয়। ডুমুরিয়া উপজেলার ২জন জুলাই যোদ্ধাদের কে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা ও শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।
সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ: ডুমুরিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

Update Time : ১২:০৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬