ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​ঝালকাঠিতে সম্পন্ন হলো ‘পবিত্র কুরআনের আলো’র জেলা পর্যায়ের অডিশন

MD SHOFIUL ALAM RASHED
  • প্রকাশের সময় : ০৬:৪৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 52

​ঝালকাঠিতে সম্পন্ন হলো ‘পবিত্র কুরআনের আলো’র জেলা পর্যায়ের অডিশন
মোঃ:শফিউল আলম রাশেদ ​ ঝালকাঠি জেলা প্রতিনিধি:
১৬নভেম্বর২৬সোমবার বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘পবিত্র কুরআনের আলো’র ১৯তম আসরের জেলা অডিশন ঝালকাঠিতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলার স্বনামধন্য নেছারাবাদ আযীযিয়া হাফিজি মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাদ্রাসার কোরআনে হাফেজ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
​সারাদিনব্যাপী চলা এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট হাফেজ কারী মোহাম্মদ কামাল উদ্দিন ও হাফেজ কারী মোহাম্মদ ইব্রাহিম। দুই বিচারকের কঠোর ও সুক্ষ্ম মূল্যায়নের মধ্য দিয়ে দিনশেষে বিভাগীয় রাউন্ডের জন্য চূড়ান্তভাবে ১৬ জন মেধাবী প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়।
​অনুষ্ঠান শেষে উত্তীর্ণ এই ১৬ জন শিক্ষার্থীর হাতে ‘ইয়েস কার্ড’ তুলে দেওয়া হয়, যার মাধ্যমে তারা প্রতিযোগিতার পরবর্তী বিভাগীয় ধাপে লড়াই করার সুযোগ পেল।
​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র কুরআনের বাণী চারদিকে ছড়িয়ে দেওয়া এবং দেশের নতুন প্রজন্মের তরুণ হাফেজদের প্রতিভাকে সবার সামনে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। আসন্ন পবিত্র রমজান মাসে বাংলাভিশনের পর্দায় এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বটি সম্প্রচার করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ শফিউল আলম রাশেদ

মোঃ শফিউল আলম রাশেদ

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

​ঝালকাঠিতে সম্পন্ন হলো ‘পবিত্র কুরআনের আলো’র জেলা পর্যায়ের অডিশন

প্রকাশের সময় : ০৬:৪৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬