ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে অভিযানে নিহত সৈনিক তিতাস শেখের পরিবারের পাশে সেনাবাহিনী

Abdur Rohim
  • প্রকাশের সময় : ১০:১৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 38

​ঢাকা, ২২ নভেম্বর ২০২৬:
কক্সবাজারের টেকনাফে সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানে নিহত সৈনিক মো. তিতাস শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
​রবিবার (২২ নভেম্বর) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নিহত ওই সেনাসদস্যের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
​আর্থিক সহায়তার পাশাপাশি সৈনিক তিতাস শেখের পরিবারের আবাসন সুবিধার উন্নয়নে বিদ্যমান বসতবাড়ি সংস্কারের দায়িত্বও নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ছাড়া তাঁর স্ত্রীর আর্থিক স্বাবলম্বিতা এবং পরিবারের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
​প্রসঙ্গত, গত ৫ নভেম্বর টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারান সৈনিক মো. তিতাস শেখ।

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আব্দুর রহিম

আব্দুর রহিম

স্টাফ রিপোর্টার, নীলফামারী

টেকনাফে অভিযানে নিহত সৈনিক তিতাস শেখের পরিবারের পাশে সেনাবাহিনী

প্রকাশের সময় : ১০:১৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬