০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডুমুরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল মোটরসাইকেল চালকের

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি:
  • Update Time : ০২:৩৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / ৭ Time View

খুলনার ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত ও আহত হয়েছেন অপর একজন। শনিবার দুপুর ২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খর্নিয়া ব্রীজের পশ্চিম প্রান্তে বরাতিয়া গ্রাম নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শনিবার দুপুর ২টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন সরুলিয়া গ্রামের আজিবার সরদারের ছেলে মোঃ শামছুজ্জামান (৪০) মোটরসাইকেল যোগে খুলনা থেকে পাটকেলঘাটায় যাচ্ছিলেন। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালান বলে জানা গেছে। মোটরসাইকেলটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খর্নিয়া ব্রীজের পশ্চিম প্রান্তে বরাতিয়া নামক স্থানে পৌঁছুলে দ্রুতগতি সম্পন্ন কোন একটি (অজ্ঞাতনামা) যানবাহন তাকে পিছন দিক থেকে ধাক্কা দিলে তিনি মহাসড়কের উপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনায় তার সাথে থাকা আরোহী একই এলাকার জাহাবক্স সরদারের ছেলে মনিরুল ইসলাম আহত হন। যানবাহনটি পালিয়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ এবং দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল চুকনগর (খর্ণিয়া) হাইওয়ে থানা পুলিশের হেফাজতে ছিল। থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম এই তথ্য নিশ্চিত করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ডুমুরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল মোটরসাইকেল চালকের

Update Time : ০২:৩৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬