ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
- Update Time : ১১:৪৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৭ Time View

বিশেষ প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়া উপজেলার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ মল্লিক। পরিচিত সভায় প্রধান অতিথি ছিলেন ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি, ডুমুরিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক নীলোৎপল মন্ডল নিলয়।
এ সময় বক্তব্য রাখেন রংপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ ছালাম শেখ, শিক্ষক মোস্তফা কামাল, ডুমুরিয়া উপজেলা শ্রমিক দলের প্রকাশনা সম্পাদক মোঃ সেলিম মোড়ল, রংপুর ইউনিয়ন ওলামা দলের আহবায়ক মোঃ শিমুল শেখ, রংপুর ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মোঃ রাব্বি ফকিরসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী বৃন্দ। সভাশেষে ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আব্দুস ছালাম শেখ তাৎক্ষণিক বিদ্যালয়ের ফুটবল টিমের জন্য এক সেট জার্সি উপহার দেওয়ার কথা ঘোষণা করেন এবং বিদ্যালয়ের সভাপতিসহ সবাইকে সাথে নিয়ে খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলি আজগর লবী এমপি’র সহযোগিতায় বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের অঙ্গীকার করেন।




















