দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনের পর শাখা কমিটির সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- Update Time : ১০:৫৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১১ Time View

দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংলরী,কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন ২৪৫ এর নির্বাচন এর পর নির্বাচিত নেতৃবৃন বিভিন্ন শাখার নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচন পরবর্তী সৌজন করেন।
এরই ধারাবাহিকতায় ২৩ আগস্ট দুপুর ১২ টায় ফুলবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাত ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শাখার সভাপতি শ্রী বিপ্লব কুন্ডু ,সাধারণ সম্পাদক সাদকাতুল বারী সাদা,
যুগ্ন সাধারন সম্পাদক আফজাল হোসেন, অর্থ সম্পাদক স্বাধীন, কার্যনির্বাহী সদস্য হেমন্ত কুমার রায় মানিক, ইয়ারব আলী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী শাখার সম্পাদক রাসেল পারভেজ, সহ-সভাপতি ড্রাইভার জয়নাল ,সহ-সম্পাদক রিয়াজুল ইসলাম রাজু, সড়ক সম্পাদক জয়নাল আবেদীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান ফুলবাড়ি শাখার নেতৃবৃন্দ।
এ সময় নেতারা বলেন শ্রমিকদের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি নিয়ে নির্বাচিত কমিটি সামনে এগিয়ে যেতে চায়।



















