০৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​দিনাজপুর পৌরসভায় ব্যাটারিচালিত অটোর ডিজিটাল নম্বর প্লেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মোঃ মশিউর ইসলাম দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : ০১:০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ১৬ Time View

পৌর এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত অটোর নিবন্ধন ও পরিচিতি ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে দিনাজপুর পৌরসভায় ডিজিটাল নম্বর প্লেট বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
​রোববার (১৮ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৯টায় দিনাজপুর পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিজিটাল নম্বর প্লেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এতে সভাপতিত্ব করেন দিনাজপুর পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি) মীর তোফাজ্জল হোসেন।
​প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ব্যাটারিচালিত অটোর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শহরের যানজট ও বিশৃঙ্খলা এড়াতে ডিজিটাল নম্বর প্লেট এবং সুনির্দিষ্ট নিবন্ধন অত্যন্ত জরুরি ছিল। এই উদ্যোগের মাধ্যমে পৌর এলাকার পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন ও শৃঙ্খলা ফিরে আসবে।”
​পৌরসভা কর্তৃপক্ষ জানান, ডিজিটাল নম্বর প্লেট কার্যক্রমের মাধ্যমে অটোরিকশার সঠিক পরিচিতি নিশ্চিত করা যাবে এবং অবৈধ যানবাহনের অনুপ্রবেশ রোধ করে শহরের অভ্যন্তরীণ ট্রাফিক ব্যবস্থাপনা সহজতর হবে।
​

Tag :

Please Share This Post in Your Social Media

​দিনাজপুর পৌরসভায় ব্যাটারিচালিত অটোর ডিজিটাল নম্বর প্লেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন

Update Time : ০১:০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬