০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হলেন রফিকুল ইসলাম জামাল: রাজাপুর-কাঠালিয়ায় আনন্দমিছিল

মো: শফিউল আলম রাশেদ ঝালকাঠী জেলা প্রতিনিধি
  • Update Time : ০১:১৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৮২ Time View

​ঝালকাঠি প্রতিনিধি: ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম জামাল। গুরুত্বপূর্ণ এই দায়িত্বে তিনি আসীন হওয়ায় ঝালকাঠি ও রাজাপুর-কাঠালিয়ার দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের আমেজ বিরাজ করছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী শাসন আমলে ঝালকাঠি জেলার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ব্যারিস্টার শাহজাহান ওমরের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন জাতীয় ও স্থানীয় কর্মসূচি সফলভাবে পালন করে এসেছেন তিনি। এ সময় ঝালকাঠি ও রাজাপুর-কাঠালিয়া এলাকায় আওয়ামী লীগ ও তাদের অনুসারীদের একাধিক রক্তক্ষয়ী হামলা ও চরম নির্যাতনের শিকার হন রফিকুল ইসলাম জামাল।
​বিগত ১৭ বছর ধরে ঝালকাঠি জেলার বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশে অভিভাবক হিসেবে থেকে আন্দোলন-সংগ্রামে তিনি সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন।
​ধর্ম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে তাঁর নাম ঘোষণার পর থেকেই এলাকার বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সর্বসাধারণ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন। স্থানীয়দের প্রত্যাশা, রাজাপুর-কাঠালিয়ার গণমানুষের এই নেতা আগামীতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সরকারের আরও গুরুত্বপূর্ণ পদে আসীন হবেন এবং এলাকার সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হলেন রফিকুল ইসলাম জামাল: রাজাপুর-কাঠালিয়ায় আনন্দমিছিল

Update Time : ০১:১৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬