ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণচেষ্টার অভিযোগে ফুলবাড়ীয়ায় যুবদল নেতা আজীবনের জন্য বহিষ্কৃত

md afzal Hossain shubo
  • প্রকাশের সময় : ১২:১৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 34

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় এক নারীকে অনৈতিক প্রস্তাব, শারীরিকভাবে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগে পুটিজানা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হযরত আলী মন্ডলকে দলীয় পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
গত ৩০ অক্টোবর ২০২৬ (শুক্রবার) রাতে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাব্বির খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয় । বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যুবদলের কোনো নেতা-কর্মী তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক রাখতে পারবেন না।
এদিকে, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে ফুলবাড়ীয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে। ফুলবাড়ীয়া থানা পুলিশ জানিয়েছে, মামলার পর থেকে অভিযুক্ত হযরত আলী মন্ডল পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান ও চেষ্টা অব্যাহত রয়েছে।
ঘটনাটি স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আফজাল হোসেন শুভ

আফজাল হোসেন শুভ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ধর্ষণচেষ্টার অভিযোগে ফুলবাড়ীয়ায় যুবদল নেতা আজীবনের জন্য বহিষ্কৃত

প্রকাশের সময় : ১২:১৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬