ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় দুর্গাপূজা শেষে ইউএনও ও ওসির সঙ্গে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা

রিপোর্টার শাহিনুর ইসলাম
রিপোর্টার শাহিনুর ইসলাম
  • প্রকাশের সময় : ০৬:৫৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 32

খুলনার পাইকগাছায় শান্তিপূর্ণ ভাবে ১৫১ মন্ডপে শারদীয় দুর্গাপূজা শেষে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার ও থানা ওসি’র সাথে শুভেচ্ছা মতবিনিময় করেছেন। গতকাল সোমবার ও রোববার সকালে দু’দিনে পৃথক-পৃথক ভাবে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী ও থানার ওসি শেখ আঃ আউয়াল কবিরের সাথে এ মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময়কালে ইউএনও ও ওসিসহ পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ দুর্গোৎসব নির্বিঘ্নে ও ভালো ভাবে সম্পন্ন হওয়ায় সকলে পরস্পরের প্রতি শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পৃথক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ, অব. উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা,সদস্য সচিব হিমাদ্রি শেখর দে,পৌর পুজা কমিটির সভাপতি বাবুরাম মন্ডল,রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি মনোহর চন্দ্র সানা, সন্তোষ কুমার সরকার, অমরেশ মন্ডল, শ্যামসুন্দর ভদ্র, সরল কালীবাড়ি মন্দিরের সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, পূজা পরিষদ নেতা সুনিল কুমার মন্ডল, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, স্নেহেন্দু বিকাশ ও পূর্ণ চন্দ্র মন্ডল,দীনেশ চন্দ্র রায়,সঞ্জীব রায়, ভূদেব কুমার মন্ডল, দীপঙ্কর সানা প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

পাইকগাছায় দুর্গাপূজা শেষে ইউএনও ও ওসির সঙ্গে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা

প্রকাশের সময় : ০৬:৫৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬