০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বতীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান।

মোঃ আব্দুল খালেক পার্বতীপুর উপজেলা প্রতিনিধি
  • Update Time : ০১:০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / ১৬ Time View

তারিখঃ ২০ শে অক্টোবর তারিখ ২০ শে অক্টোবর ২০২৬ ইং রোজ সোমবার সোমবার

### বেলাই চণ্ডী ইউনিয়নের পূজামণ্ডপে আর্থিক অনুদানের পত্র বিতরণ

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতার আশ্বাস

পার্বতীপুর উপজেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বিএনপির আহ্বায়ক ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানের নেতৃত্বে উপজেলার ১ নং বেলাই চণ্ডী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদানের পত্র বিতরণ এবং হিন্দু ধর্মাবলম্বীদের খোঁজখবর নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান পূজামণ্ডপগুলোর সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে তাঁর আর্থিক অনুদানের পত্র তুলে দেন। এ সময় তিনি পূজার সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস

পরিদর্শনকালে ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূজার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকার এবং দলীয়ভাবে সম্ভবপর সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি

এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুবুর রশিদ সংগ্রাম, ১ নং বেলাই চণ্ডী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ বদলা রশিদ বাবলা, মোঃ হামিদুল ইসলাম ও মোঃ ফারুক হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ জামিল ইসলাম জামু, দিনাজপুর জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সদস্য ও পার্বতীপুর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল খালেক, ইউনিয়ন বিএনপির সাবেক কৃষক দলের সভাপতি মোঃ জিয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জুয়েল সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোকসেদ আলীসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান

পরিদর্শনকালে নেতাকর্মীরা পূজামণ্ডপের সভাপতি, আয়োজক ও উপস্থিত মানুষের সঙ্গে কথা বলেন। শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপন, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার ওপর গুরুত্বারোপ করা হয়।

স্থানীয় পর্যায়ে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সম্প্রীতি, সহাবস্থান ও নিরাপদ পরিবেশ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

Tag :

Please Share This Post in Your Social Media

পার্বতীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান।

Update Time : ০১:০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬