শিরোনামঃ
ফুলবাড়ী সীমান্তে বিজিবির পৃথক অভিযান: গাঁজা, মোটরসাইকেল ও এসকাফ সিরাপ জব্দ
- প্রকাশের সময় : ০৫:৫৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 56

ফুলবাড়ী সীমান্তে বিজিবির পৃথক অভিযান: গাঁজা, মোটরসাইকেল ও এসকাফ সিরাপ জব্দ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা, একটি মোটরসাইকেল ও বিপুল পরিমাণ এসকাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৮ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ফুলবাড়ী সীমান্তে বিজিবির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গংগারহাট ও অনন্তপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় গাঁজা, একটি মোটরসাইকেল এবং বিপুল পরিমাণ এসকাফ সিরাপ জব্দ করা হয়।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Tag :

























