০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে দুই ট্রাক, হতাহত নেই
Reporter Name
- Update Time : ১১:৪৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৬৯ Time View

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি ট্রাক সড়কের পাশে খাদে পড়ে গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর ও জয়নগরের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে পণ্যবাহী ট্রাক দুটি ওই সড়ক দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে একপর্যায়ে যানবাহন দুটি রাস্তার পাশের খাদে গড়িয়ে পড়ে। দুর্ঘটনার শব্দে মুহূর্তের মধ্যে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন ও উদ্ধারে এগিয়ে যান।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও পুলিশ বা ফায়ার সার্ভিসকে বিষয়টি অবগত করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
Tag :




















