ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া শাজাহানপুরে বিদ্যুৎস্পৃ’ষ্ট হয়ে ড্রাইভারের মৃত্যু

রিপোর্টারঃইমরান হোসেন শাজাহানপুর বগুড়া প্রতিনিধি।

  • প্রকাশের সময় : ১২:৫১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / 390

বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলদিঘী বিএডিসি সেচ ভবনের স্টাফ কোয়ার্টারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শফিকুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তি মৃত্যুবরণ করেন । মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম ফুলদিঘী বিএডিসি দক্ষিণ ক্যাম্পাস কোয়ার্টারের বাসিন্দা এবং পেশায় একজন ড্রাইভার। তাঁর পিতার নাম মো. শহিদুল্লাহ সরকার।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিজ বাসায় ভাত রান্নার সময় শফিকুল ইসলাম অসাবধানতাবশত দরজার গ্রিলের সঙ্গে বিদ্যুতায়িত তারে স্পর্শ করলে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, মৃত ব্যক্তি ( শফিকুল ইসলাম) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনা আমার জানা নেই। সঠিক ভাবে তদন্ত করলেই জানতে পারবো।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বিদ্যুৎ লাইন ও ঘরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

বগুড়া শাজাহানপুরে বিদ্যুৎস্পৃ’ষ্ট হয়ে ড্রাইভারের মৃত্যু

প্রকাশের সময় : ১২:৫১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫