শিরোনামঃ
বাবা তোমায় মনে পড়ে
- প্রকাশের সময় : ১০:০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 34

মোঃ সেলিম মিয়া
খাজনাগড়া, ঘাটাইল, টাংগাইল
কত দিন তো হয়না কথা,
আমার বাবার সাথে।
আমায় ছেড়ে চলে গেছে,
শুক্রবারে রাতে।
কত দিন তো হয় না দেখা,
আমার বাবার সাথে।
বেশি বেশি মনে পড়ে,
ঐ শুক্রবার রাতে।
একা একা ঘুমে আছে,
নেয় না তো আর খবর।
নিজের হাতে খুড়িয়াছি,
আমার বাবার কবর।
বাবার আদর বাবার শাসন,
আর পাবোনা জানি।
মিছে মিছে কাঁদিস -রে মন,
ক্যান বুঝিসনা শুনি।
আমার বাবা হারাইয়াছে,
অচেনা এক দেশে।
পাবোনা আর ফিরে জানি,
তবু থাকি আশে।
Tag :

























