ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলকে পরিচ্ছন্ন রোল মডেল গড়ার প্রত্যয়ে ইমদাদুল হক ইমদাদু

Md Hossain Ali
  • প্রকাশের সময় : ০৫:৫৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 116

পরিবেশ রক্ষা, জলাবদ্ধতা নিরসন, পানি দূষণ প্রতিরোধ এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যে যশোরের বেনাপোল খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকাল ৮টা থেকে বেনাপোলে এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী ও বেনাপোলের কৃতী সন্তান ইমদাদুল হক ইমদাদের উদ্যোগ ও নেতৃত্বে এ কার্যক্রমে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বাইকার হুড এবং শার্শা উপজেলা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

এ সময় খালে জমে থাকা কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগকে স্থানীয়ভাবে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

কার্যক্রমে উপস্থিত ছিলেন বেনাপোল ইউনিয়নের সহকারী আনসার প্লাটুন কমান্ডার মোঃ লিটন ঢালী, বাহাদুরপুর ইউনিয়নের দলনেতা মোঃ হোসেন আলী, বেনাপোল পৌরসভার দলনেতা ও দলনেত্রীবৃন্দসহ আনসার-ভিডিপির অন্যান্য সদস্যরা।

আনসার-ভিডিপির পক্ষ থেকে জানানো হয়, শার্শা উপজেলার যেকোনো এলাকায় ব্যক্তি উদ্যোগে কিংবা সামাজিক সংগঠনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনকল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করা হলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা যথাসাধ্য সহযোগিতা ও অংশগ্রহণ করবেন। সামাজিক দায়িত্ববোধ থেকে পরিবেশ রক্ষায় তাঁদের এ সহযোগিতা অব্যাহত থাকবে।

ইমদাদুল হক ইমদাদ বলেন, “বেনাপোল আমার জন্মভূমি, এই মাটির সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আমি আন্তরিকভাবে চাই, বেনাপোলকে একটি পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক ও আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তুলতে। আমার স্বপ্ন, বেনাপোল একদিন দেশের অন্যতম রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করবে। এ লক্ষ্য বাস্তবায়নে পৌর এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নে আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। তবে এই স্বপ্ন বাস্তবায়নে বেনাপোলবাসীর সম্মিলিত সহযোগিতা একান্ত প্রয়োজন।”

তিনি আরও বলেন, “শুধু নিজের বাড়ি বা আঙিনা পরিষ্কার রাখলেই হবে না, আমাদের চারপাশের পরিবেশকেও পরিচ্ছন্ন রাখতে হবে। পরিবর্তন কখনো একা সম্ভব নয়; প্রত্যেক নাগরিকের সচেতনতা, দায়িত্ববোধ ও সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে। আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি, তাহলে বেনাপোলকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।”

তাঁর এ উদ্যোগে ফুটে উঠেছে জন্মভূমির প্রতি ভালোবাসা, সামাজিক দায়বদ্ধতা এবং উন্নয়নমূলক কাজে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার ইতিবাচক মানসিকতা। একটি সুন্দর শহর গড়তে শুধু প্রতিশ্রুতি নয়, প্রয়োজন বাস্তব উদ্যোগ ও মানুষের অংশগ্রহণ—এমন বার্তাই তুলে ধরেছে এই পরিচ্ছন্নতা কার্যক্রম।

স্থানীয়দের প্রত্যাশা, ব্যক্তি উদ্যোগ, স্বেচ্ছাসেবী সংগঠন এবং আনসার-ভিডিপির সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে বেনাপোলের পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ হোসেন আলী

মোঃ হোসেন আলী

উপজেলা প্রতিনিধি, শার্শা, যশোর

বেনাপোলকে পরিচ্ছন্ন রোল মডেল গড়ার প্রত্যয়ে ইমদাদুল হক ইমদাদু

প্রকাশের সময় : ০৫:৫৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬