ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মতপ্রকাশের স্বাধীনতা ও সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার নিয়ে নাহিদ ইসলামের তীব্র ক্ষোভ

Md: khayroul Basar
  • প্রকাশের সময় : ১১:৫১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 36

সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করার কারণে ২২ জনকে সন্ত্রাসী কায়দায় গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, “এর মাধ্যমে জনগণের মৌলিক অধিকারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। সরকার ধীরে ধীরে আওয়ামী লীগের মতো স্বৈরাচার হিসেবে আবির্ভূত হচ্ছে।”

​মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির ‘সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচন সংক্রান্ত কেন্দ্রীয় পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক এক মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

​পোশাক শ্রমিকদের মজুরি ও অধিকারের বিষয়ে কথা বলতে গিয়ে এনসিপির আহ্বায়ক আরও বলেন, “সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলেও পোশাক শ্রমিকদের বেতন বাড়ানো হয়নি।” ফলে শ্রমিকদের পক্ষ থেকে তোলা নূ্যনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিকে তিনি প্রকাশ্যে সমর্থন জানান।

​সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচনে তৃণমূল পর্যায়ে বিএনপি নেতারা অধিপত্য বিস্তার করছেন। সামনের নির্বাচন সুষ্ঠু করতে না পারলে বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন চরমভাবে ব্যর্থ হবে। বিগত সরকারের মতো দলীয়করণ বা পক্ষপাতমূলক নির্বাচন করা হলে এনসিপি আবার রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

​উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—

• ​সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও সদস্য, রাজনৈতিক পর্ষদ (এনসিপি)

• ​আলী আহসান জুনায়েদ, যুগ্ম আহ্বায়ক ও সদস্য, রাজনৈতিক পর্ষদ (এনসিপি)

• ​সাইফুল্লাহ হায়দার, সাংগঠনিক সম্পাদক (ঢাকা উত্তর, এনসিপি)

​এছাড়াও এনসিপির জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের সদস্য সচিব ও নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ খাইরুল বাশার

মোঃ খাইরুল বাশার

জেলা প্রতিনিধি, গাজীপুর

মতপ্রকাশের স্বাধীনতা ও সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার নিয়ে নাহিদ ইসলামের তীব্র ক্ষোভ

প্রকাশের সময় : ১১:৫১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬