০৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত: ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ডাক

মোঃ সোহেল রানা মধুখালী প্রতিনিধি:
  • Update Time : ১০:২৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ২০ Time View

মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মাসুদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি জনাব শাহাবুদ্দিন আহমেদ সতেজ।
​সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত বীরদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। প্রধান অতিথি জনাব মোঃ ইলিয়াস মোল্লা তাঁর বক্তব্যে বলেন, “ছাত্র-জনতার রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমেই অর্জিত হয়েছে আজকের এই নতুন বাংলাদেশ। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ভেদাভেদ ভুলে সকলকে একসাথে কাজ করতে হবে।”
​বিশেষ অতিথির বক্তব্যে জনাব শাহাবুদ্দিন আহমেদ সতেজ বলেন, “ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে সাধারণ মানুষ যেভাবে রাজপথে বুক পেতে দিয়েছিল, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। গণতন্ত্র ও সাম্য প্রতিষ্ঠায় আমাদের এই ঐক্য ধরে রাখতে হবে।”
​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুদুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জনসেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বদা বদ্ধপরিকর।
​আলোচনা সভা শেষে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত: ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ডাক

Update Time : ১০:২৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬