ময়মনসিংহে ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু, বাকৃবির সাথে চুক্তি সম্পন্ন
- Update Time : ০৭:০১:৩১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ১৫ Time View

ময়মনসিংহ অঞ্চলের আইইএলটিএস পরীক্ষার্থীদের জন্য সুসংবাদ। এখন থেকে এই অঞ্চলের শিক্ষার্থীদের পরীক্ষার নিবন্ধনের জন্য আর ঢাকায় দৌড়ঝাঁপ করতে হবে না।ময়মনসিংহেই চালু হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার।
এ লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে বাকৃবি ক্যাম্পাসের নির্ধারিত সেন্টারে পরীক্ষার্থীরা সহজেই নিবন্ধনের কাজ সম্পন্ন করতে পারবেন।এতদিন ময়মনসিংহ ও আশপাশের জেলার উচ্চশিক্ষা ও বিদেশ গমনেচ্ছু শিক্ষার্থীদের নিবন্ধনের জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হতো। নতুন এই সেন্টারের ফলে সময় ও যাতায়াত খরচ যেমন বাঁচবে, তেমনি শিক্ষার্থীদের ভোগান্তিও অনেকাংশে কমে আসবে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, এই চুক্তির ফলে বাকৃবি ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো হবে। বিশেষ করে উত্তরবঙ্গের ও ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীদের জন্য এটি আইইএলটিএস প্রস্তুতির প্রক্রিয়াকে আরও সহজতর করবে।









