০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মহানবীর (সা.) শ্রমনীতি অনুসরণেই শ্রমজীবী মানুষের প্রকৃত মুক্তি সম্ভব: জাতীয় সিরাত সেমিনারে বক্তারা

Reporter Name
  • Update Time : ১২:৫৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২ Time View

​ঢাকা: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রদর্শিত শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমেই কেবল শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শ্রমিক নেতা ও গবেষকবৃন্দ।
​১২ সেপ্টেম্বর, ২০২৬ (শনিবার) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-এর মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে “রাসূল (সা.)-এর শ্রমনীতি : শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার অনন্য আদর্শ” শীর্ষক এক জাতীয় সিরাত সেমিনার অনুষ্ঠিত হয়। বিকেল ৩:০০ টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সেমিনারের মূল পর্ব শুরু হয়।
​সেমিনারে বক্তারা বলেন, আজ থেকে চৌদ্দশত বছর আগে রাসুলুল্লাহ (সা.) শ্রমিকের সঠিক মর্যাদা প্রদান, শরীরের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধ করা এবং নিরাপদ কর্মপরিবেশের যে অধিকার নিশ্চিত করেছেন, তা ইতিহাসে এক অনন্য ও অতুলনীয় দৃষ্টান্ত। বর্তমান যুগে আধুনিক শ্রম আইনের কথা বলা হলেও বিশ্বজুড়ে শ্রমিকরা চরম বৈষম্য ও শোষণের শিকার। এ অবস্থা থেকে উত্তরণে রাসুল (সা.)-এর শ্রমনীতি অনুসরণের কোনো বিকল্প নেই।
​দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শ্রমিক নেতা, গবেষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত এ আয়োজনে দেশের বর্তমান শ্রম পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। বক্তারা কর্মক্ষেত্রে সব ধরনের বৈষম্য দূরীকরণ, শ্রমিকদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধ এবং কর্মস্থলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দাবি জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

মহানবীর (সা.) শ্রমনীতি অনুসরণেই শ্রমজীবী মানুষের প্রকৃত মুক্তি সম্ভব: জাতীয় সিরাত সেমিনারে বক্তারা

Update Time : ১২:৫৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬