মাদকমুক্ত সমাজ গঠনে সরাইলে ‘মুক্তির পথ’-এর জমকালো মিনি গোলবার ফুটবল ফাইনাল অনুষ্ঠিত
- Update Time : ১১:১৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ২১ Time View

মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন” এবং “মাদকমুক্ত সমাজ গড়ি, ফুটবলের তালে ঐক্য গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল ‘মুক্তির পথ’ আয়োজিত মিনি গোলবার ফুটবল ফাইনাল টুর্নামেন্ট-২০২৬।
মঙ্গলবার (১লা সেপ্টেম্বর, ২০২৬) বিকেলে উপজেলার পাঠানপাড়া জানাযা মাঠে আয়োজিত এই ফাইনাল খেলায় মুখোমুখি হয় জিলুকদার পাড়া বনাম পাঠানপাড়া। বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী ও সর্বস্তরের সাধারণ মানুষের উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
মাদকবিরোধী সামাজিক সংগঠন ‘মুক্তির পথ’-এর উদ্যোগে ও স্থানীয় সাংবাদিকদের সক্রিয় তৎপরতায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। সংগঠনটির মূল লক্ষ্য হলো সরাইল উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে খেলাধুলা ছড়িয়ে দিয়ে যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং দিকনির্দেশনামূলক সামাজিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা।
আয়োজিত টুর্নামেন্টের সমাপনী ও ফাইনাল খেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক সাজেদুল হাসান উপস্থিত থেকে প্রধান আলোচকের বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সহ-সভাপতি জনাব এস. এম ফরিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
‘মুক্তির পথ’ সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ কামাল পাঠান-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক এবং সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ বাদশা মিয়া।
পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর মোঃ আল-আমিন বক্স। অভ্যর্থনা কমিটির দায়িত্বে ছিলেন সরাইল সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ফারুক আহমেদ। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে ছিল SNTV।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “তরুণ ও যুবসমাজকে মাদকের কুপথ থেকে ফিরিয়ে আনতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সরাইলের প্রতিটি কোণায় খেলাধুলার এই ধারা অব্যাহত থাকলে সমাজ থেকে অপরাধ ও মাদকের করাল গ্রাস দূর হবে।”
আয়োজকদের প্রশংসনীয় এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এলাকার সর্বস্তরের জনগণ ‘মুক্তির পথ’ সংগঠনকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতেও এমন টুর্নামেন্ট অব্যাহত রাখার আহ্বান জানান।




















