মানিকমিয়া এভিনিউয়ে লংমার্চের উদ্বোধনী সমাবেশ: রামপুরা ও ভাটারা থানা নেতাকর্মীদের বিশাল মিছিল ও সরব উপস্থিতি
- Update Time : ০২:৫৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১২ Time View

রাজধানীর মানিকমিয়া এভিনিউয়ের মূল সমাবেশস্থল শনিবার হাজার হাজার নেতাকর্মীর পদচারণা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে রামপুরা থানা এলাকা থেকে ফজলু ভাইয়ের নেতৃত্বে একটি সুশৃঙ্খল ও বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা উত্তর মহানগরীর ভাটারা থানার দায়িত্বশীল ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ব্যানার, ফেস্টুন ও জোরালো স্লোগানে তারা লংমার্চের উদ্বোধনী সমাবেশকে প্রাণবন্ত করে তোলেন।
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জনগণের ন্যায্য অধিকার আদায় এবং দেশের স্বার্থ সুরক্ষায় এই লংমার্চ একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। রাজপথের এই সরব উপস্থিতি প্রমাণ করে যে, সাধারণ মানুষ আজ পরিবর্তনের প্রত্যাশায় ঐক্যবদ্ধ।
উদ্বোধনী সমাবেশ শেষে কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে রামপুরা ও ভাটারা থানার নেতাকর্মীরা লংমার্চের গাড়িবহর ও বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন।




















