০৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর ইনস্টিটিউটে তারেক রহমানের ৫০ লাখ টাকার অনুদান বাস্তবায়নের আশ্বাস

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি:
  • Update Time : ১২:১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ২৩ Time View

যশোর ইনস্টিটিউটের উন্নয়নে প্রায় ১৭ বছর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৫০ লাখ টাকা অনুদান দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার (১৫ আগস্ট) যশোর ইনস্টিটিউট চত্বরে ভ্রাম্যমাণ বইমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকারের সময় তারেক রহমান যশোর সফরে এসে ইনস্টিটিউটের কার্যক্রম আরও সমৃদ্ধ ও আধুনিক করতে নিয়মিত বই কেনা এবং প্রয়োজনীয় আসবাবপত্র সংগ্রহের জন্য ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে বাস্তবায়নের অপেক্ষায় থাকা ওই ঘোষণা অতি শিগগিরই বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, শিশু-কিশোরদের উপযোগী বিভিন্ন ধরনের বই সংগ্রহের পাশাপাশি পাঠবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। যাতে শিশুরা বই পড়ার মাধ্যমে জ্ঞান ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারে। একই সঙ্গে অভিভাবকরাও সন্তানদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি বই পড়ার সুযোগ পান।
প্রতিমন্ত্রী আরও বলেন, যশোর ইনস্টিটিউটকে শিশু, অভিভাবক ও সাধারণ পাঠকদের জন্য একটি প্রাণবন্ত জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করতে হবে। জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বই পড়ার গুরুত্ব তুলে ধরে তিনি সবাইকে বইমেলায় এসে বই পড়া ও কেনার আহ্বান জানান।
উল্লেখ্য, যশোর জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্বসাহিত্য কেন্দ্র ও যশোর ইনস্টিটিউটের সহযোগিতায় ১৫ থেকে ১৯ আগস্ট পর্যন্ত ইনস্টিটিউট চত্বরে ভ্রাম্যমাণ বইমেলা-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

যশোর ইনস্টিটিউটে তারেক রহমানের ৫০ লাখ টাকার অনুদান বাস্তবায়নের আশ্বাস

Update Time : ১২:১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬