লক্ষ্মীপুর-তেলীগ্রাম বাজার সড়ক সংস্কারকাজের শুভ উদ্বোধন
- Update Time : ১১:৪১:৫১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫ Time View

লক্ষ্মীপুর:
দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে লক্ষ্মীপুর টু তেলীগ্রাম বাজার সড়কের মেরামত ও পুনর্নির্মাণ কাজের আনুষ্ঠানিভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সকালে আলহামদুলিল্লাহ ধ্বনির মধ্য দিয়ে ফিতা কেটে এই উন্নয়নমূলক কাজের শুভ সূচনা করা হয়। সড়কটি দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত থাকায় সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা জানান, এই সড়কটি সংস্কারের ফলে তেলীগ্রাম বাজারসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং স্থানীয় অর্থনীতিতে গতি ফিরবে।
উপস্থিত বক্তারা কাজের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এই কাঙ্ক্ষিত উন্নয়নমূলক কাজ শুরু হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।




















