লৌহজংয়ে ১৫ বছরের কিশোর আব্দুল্লাহ নিখোঁজ, সন্ধানে আকুল পিতা-পরিবার
- Update Time : ১১:০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ৯০ Time View

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা থেকে ১৫ বছর বয়সী কিশোর মো: আব্দুল্লাহ গত ২৫ আগস্ট থেকে নিখোঁজ রয়েছে। দিন গড়ালেও তার কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।
নিখোঁজ কিশোরের পরিচয়:
নাম: মো: আব্দুল্লাহ
বয়স: ১৫ বছর
পিতার নাম: মো: আবু সালেহ (কাকন স্যার), সহকারী শিক্ষক (গণিত), যশলদিয়া উচ্চ বিদ্যালয়
ঠিকানা: গ্রাম: শিমুলিয়া (নিজ বসতবাড়ি), উপজেলা: লৌহজং, জেলা: মুন্সীগঞ্জ
ঘটনার বিবরণ:
পরিবার সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট রাত আনুমানিক ১২টার দিকে শিমুলিয়া গ্রামের নিজ বসতবাড়ি থেকে বের হয় আব্দুল্লাহ। এরপর আর সে ঘরে ফেরেনি। সম্ভাব্য সব আত্মীয়-স্বজনের বাড়ি ও পরিচিত স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
পরিবারের আকুল আবেদন:
কোনো সহৃদয় ব্যক্তি যদি উক্ত কিশোরের সন্ধান পেয়ে থাকেন বা তাকে কোথাও দেখে থাকেন, তবে নিচে দেওয়া মোবাইল নম্বরে অথবা নিকটস্থ থানায় দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
যোগাযোগের নম্বর: 01727831235 (পিতা)
(প্লাটফর্মে লেখাটি শেয়ার করে নিখোঁজ আব্দুল্লাহকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সাহায্য করার আহ্বান জানানো হচ্ছে।)




















