০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

কে, এম রিমান ইসলাম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • Update Time : ১২:১৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৩ Time View

সিরাজগঞ্জের শাহজাদপুরে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মোমিনুল ইসলাম (৩৫) নামে এক সিএনজি অটোরিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোমিনুল ইসলাম শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের আবু সাঈদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সিএনজি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মোমিনুল ইসলাম সরিষাকোল বাজার এলাকায় সিএনজি অটোরিকশা নিয়ে যাত্রীর অপেক্ষায় ছিলেন। এ সময় সিরাজগঞ্জ রোডের দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক তার সিএনজি অটোরিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজির ভেতরে থাকা মোমিনুল গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানান। পরে শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ পারভেজ আহমেদ বলেন, “সকাল ৬টা ৩৭ মিনিটের দিকে সরিষাকোল বাজারে সড়ক দুর্ঘটনার খবর পাই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সিএনজি অটোরিকশার ভেতর থেকে মোমিনুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশের সঙ্গে কথা বলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

তিনি আরও বলেন, মোমিনুল ইসলাম দুর্ঘটনার সময় সিএনজি অটোরিকশার ভেতরেই বসে ছিলেন। সিরাজগঞ্জ রোডের দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক পেছন থেকে সিএনজিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

Update Time : ১২:১৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬