ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত: ভূমি ব্যবস্থাপনায় গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ

​র আহমেদ নকলা (শেরপুর) প্রতিনিধি:
​র আহমেদ নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৭:৪৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 14

​আজ ২৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরে ‘মাসিক রাজস্ব সভা (অক্টোবর ২০২৬)’ অনুষ্ঠিত হয়েছে।
​সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব সাইফুল ইসলাম কমল, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি)বৃন্দ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং জেলার বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
​সভায় মাসিক ভূমি উন্নয়ন কর আদায়ের অগ্রগতি, খাস জমি বন্দোবস্ত ও পুনরুদ্ধার কার্যক্রম এবং ভূমিসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিতকরণসহ ভূমি ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​আলোচনাকালে জেলা প্রশাসক মহোদয় সরকারি ভূমি সংরক্ষণ, রাজস্ব আদায় বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, জনবান্ধব ও কার্যকর করে তুলতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার কঠোর নির্দেশনা প্রদান করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

​শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত: ভূমি ব্যবস্থাপনায় গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ

প্রকাশের সময় : ০৭:৪৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬