০৮:০১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা জেলায় বিভিন্ন সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক আট লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Reporter Name
  • Update Time : ০৩:৫৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ২১ Time View

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি :

গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) বিশেষ টহল দল সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। ফলে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে অবৈধ উপায়ে বাংলাদেশে নিয়ে আসা বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য সামগ্রী, যার আনুমানিক বাজার মূল্য আট লক্ষ টাকা। শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব মালামাল ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল।সাতক্ষীরা বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদক পাচার রোধ এবং চোরাচালান বন্ধে বিজিবির এই ধরনের বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। জব্দকৃত চোরাচালানি মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সাতক্ষীরা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

সাতক্ষীরা জেলায় বিভিন্ন সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক আট লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Update Time : ০৩:৫৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬