০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগ

মোঃ জাকির উল্লাহ, রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি
  • Update Time : ০৮:৫৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / ১৬০ Time View

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. অধ্যাপক আব্দুস সামাদ গণসংযোগ করেছেন।

শুক্রবার (৮ আগষ্ট-২০২৫) সকাল থেকে রাত ১১টা পর্যন্ত রায়গঞ্জ উপজেলার, সোনাখারা ইউনিয়নের নিমগাছী ডিগ্রি কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, শালিয়াগাড়ী বাজার হতে ক্ষিরতলা বাজার পর্যন্ত গণসংযোগ করেন তিনি।

এই গণসংযোগকালে ড. অধ্যাপক আব্দুস সামাদ উপস্থিত সকলের উদ্দেশে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চাই। আমারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন তিনি।

তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা গত ১৭ বছর জামায়াত, ছাত্রশিবির ও বিএনপির ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। তারপরও কোনো কিছুতেই জামায়াতে ইসলামী এক মুহূর্তের জন্য থেমে থাকেনি, থেমে যায়নি। জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়বে।
এসময় উপস্থিত রায়গঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মুনসুর রহমান, প্রার্থীর ভাই আবদুল গফুর, ধামাইনগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য জাহেদুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক আঃ আলিম ও ওয়ার্ড পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগ

Update Time : ০৮:৫৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫