ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে সাত শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

K. MRIMAN ISLAM
  • প্রকাশের সময় : ০৯:৫৬:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 26

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সিরাজগঞ্জের সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়া এসব প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি মাদরাসা, একটি টেকনিক্যাল কলেজ এবং একটি স্কুল অ্যান্ড কলেজ রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

ফলাফল অনুযায়ী, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলের শ্যামপুর কাজী ইসমাইল হোসেন আলিম মাদরাসা থেকে আটজন, রায়গঞ্জ উপজেলার আমসারা ইসলামিয়া দারুল উলুম ফাজিল মাদরাসা থেকে ২১ জন, একই উপজেলার তেলিজানা আলিম মাদরাসা থেকে ১৫ জন, তাড়াশ উপজেলার দোবিলা ইসলামিয়া ফাজিল মাদরাসা থেকে ১৪ জন এবং উল্লাপাড়া উপজেলার চন্দ্রগাতি আলিম মাদরাসা থেকে ১৪ জন পরীক্ষায় অংশ নেন। তবে এসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি।

অন্যদিকে, সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলী মোরগ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে তিনজন এবং শহরের এসবি রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন পরীক্ষায় অংশ নেন। এই দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কেউই পাস করতে পারেননি।

এসবি রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম বলেন, কলেজে শিক্ষার্থী না থাকায় এবার মাত্র একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। সে একটি বিষয়ে অকৃতকার্য হয়েছে।

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘একজন মাত্র শিক্ষার্থী পরীক্ষা দিয়ে অকৃতকার্য হওয়ার বিষয়টি শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সার্বিক বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার বলেন, ‘যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, সেসব প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। পাশাপাশি বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
কে এম রিমান ইসলাম

কে এম রিমান ইসলাম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সাত শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

প্রকাশের সময় : ০৯:৫৬:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬