০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​হরিপুর সীমান্তে ৪২ বিজিবির রাতব্যাপী অভিযান: সোয়া লাখ টাকার নিষিদ্ধ সিরাপ উদ্ধার

মোঃ মশিউর ইসলাম দিনাজপুর প্রতিনিধি:
  • Update Time : ১১:১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / ২০ Time View

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকায় রাতব্যাপী এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
​গত ১৯ অক্টোবর (রবিবার) রাতে ৪২ বিজিবির অধীনস্থ মশালগাঁও এবং মিনাপুর বিওপির (BOP) যৌথ টহল দল হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে এই চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৪১২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ জব্দ করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত এসব সিরাপের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২৩ হাজার ৬০০ টাকা।
​বিজিবি সূত্র নিশ্চিত করেছে, উদ্ধার করা মালামাল সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। একই সাথে ঘটনার সাথে জড়িত ও পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিশেষ গোয়েন্দা নজরদারি ও তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।
​এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন:
​”দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও আমাদের এমন কঠোর অবস্থান বজায় থাকবে এবং নিয়মিত বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।”

Tag :

Please Share This Post in Your Social Media

​হরিপুর সীমান্তে ৪২ বিজিবির রাতব্যাপী অভিযান: সোয়া লাখ টাকার নিষিদ্ধ সিরাপ উদ্ধার

Update Time : ১১:১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬