০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৫৫ বছর থেকেই মিলবে পেনশন: সর্বজনীন পেনশনে বড় পরিবর্তনের প্রস্তাব

মোঃ খসরু নোমান স্টাফ রিপোর্টার,
  • Update Time : ০৫:২১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৪ Time View

​সর্বজনীন পেনশন কর্মসূচিকে সাধারণ মানুষের কাছে আরও আকর্ষণীয় ও বাস্তবসম্মত করতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিচ্ছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। বিদ্যমান নিয়ম শিথিল করে ৬০ বছরের পরিবর্তে ৫৫ বছর বয়স থেকেই পেনশন সুবিধা চালুসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তৈরি করা হয়েছে।
​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ বৈঠকে এসব প্রস্তাবনা অনুমোদনের জন্য তোলা হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পর্ষদে প্রস্তাবগুলো গৃহীত হলে তা দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে।
​উদ্বেগে রাখা প্রধান প্রস্তাবগুলো:
​বয়সসীমা হ্রাস: ৬০ বছরের বদলে এখন থেকে ৫৫ বছর পূর্ণ হলেই পেনশনের অর্থ উত্তোলন বা মাসিক সুবিধা পাওয়ার সুযোগ।
​জরুরি প্রয়োজনে অর্থ উত্তোলন: গ্রাহকের জরুরি আর্থিক সংকটে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে স্কিম স্থগিত করে বা কর্মসূচি থেকে বের হয়ে জমানো টাকা তুলে নেওয়ার সুযোগ।
​স্বামী বা স্ত্রীর আজীবন পেনশন: মূল পেনশনভোগীর মৃত্যুর পর তার নমিনি হিসেবে থাকা স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশন সুবিধা প্রদান।
​উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ আগস্ট সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে সামাজিক নিরাপত্তা বলয়ে আনতে সর্বজনীন পেনশন ব্যবস্থার সূচনা হয়। বর্তমানে এতে প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাস—এই চারটি স্কিম চালু রয়েছে। পেনশন কর্তৃপক্ষের সাম্প্রতিক তথ্যানুযায়ী, চালুর প্রায় তিন বছর পর এখন পর্যন্ত এই চার স্কিমে মোট ৩ লাখ ৭৯ হাজার ৯২০ জন নাগরিক নিবন্ধিত হয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

৫৫ বছর থেকেই মিলবে পেনশন: সর্বজনীন পেনশনে বড় পরিবর্তনের প্রস্তাব

Update Time : ০৫:২১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬