ঈদগাঁও থানা পুলিশের মা’দকবিরোধী অ’ভিযানে ১নং ইসলামপুর ইউনিয়ন বটতলা থেকে (১২ জন) আ’ট’ক উদ্ধার মা’দক সেবনের সরঞ্জাম।
- Update Time : ০৪:২৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ১২৪ Time View

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনের নানা সরঞ্জাম জব্দ করা হয়।
রোববার (২৩ আগস্ট) রাতে ঈদগাঁও থানার এসআই (নিঃ) মো. আজিমুল হক পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযান: রাত সাড়ে আটটার দিকে ইসলামপুর ইউনিয়নের বটতলী ট্রান্সপোর্ট মাঠের পশ্চিম পাশ থেকে মাদক সেবনের প্রস্তুতিকালে ৩ জনকে আটক করা হয়।
দ্বিতীয় অভিযান: এর প্রায় ২০ মিনিট পর বটতলী বাজারসংলগ্ন ছেনোয়ারা প্লাজার নিচতলার দুটি কক্ষে (৩ ও ৪ নম্বর) অভিযান চালিয়ে চক্রাকারে বসে মাদক সেবনরত অবস্থায় আরও ৯ জনকে আটক করা হয়
অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে: ১টি ভাঙা ছুরি ও ১৪টি গ্যাস লাইটার, ১৪টি লাল রঙের বোতলের ছিপি, ৩০টি ইয়াবা সেবনের ফ্লুয়েল পেপার, ১৩টি প্লাস্টিক পাইপ ও ১টি চেকের গামছা
আটক ১২ জনের বাড়ি ইসলামপুর ও ইসলামাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায়। তারা হলেন—সোনা মিয়া (৫৫), মো. রাসেল (৩০), আব্দু শুক্কুর (৩৯), মো. হেলাল (১৯), মো. সোহেল (২২), সাইফুল ইসলাম (৩০), নুরুল আলম (২২), মো. ফয়সাল (২৭), মাহিউল ইসলাম (২০), মো. আব্দুল কাইয়ুম (২৩), মো. কায়সার (২০) এবং মো. করিম (২৫)।
ঈদগাঁও থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৭ ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




















