গাংনীতে নান্না বিরিয়ানি হাউজকে ৪০ হাজার টাকা জরিমানা, ২ হাজার কেওড়া জলের বোতল জব্দ
- Update Time : ১১:১৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ১৫ Time View

মেহেরপুরের গাংনীতে অস্বাস্থ্যকর ও অনিয়মের অভিযোগে ‘নান্না বিরিয়ানি হাউজ’-এ অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে প্রায় ২ হাজার বোতল কেওড়া জল জব্দ করা হয়েছে।
অভিযান চলাকালে হোটেলটির সার্বিক পরিবেশ ও খাদ্য প্রস্তুতের উপকরণ পরিদর্শন করেন তদারকি দলের কর্মকর্তারা। এ সময় বিপুল পরিমাণ অনুমোদনহীন ও সন্দেহজনক কেওড়া জলের বোতল পাওয়া গেলে তা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। খাদ্যে ভেজাল ও ভোক্তা স্বার্থবিরোধী যেকোনো অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
জনস্বাস্থ্য রক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় হোটেল-রেস্তোরাঁগুলোতে এ ধরনের তদারকি অভিযান নিয়মিত চলবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।



















