০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় বন্যার তোড়ে ভাঙা সড়ক মেরামত করলেন হিল ভিডিপি সদস্যরা, স্বস্তিতে এলাকাবাসী

Reporter Name
  • Update Time : ১০:৫৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ১১ Time View

খাগড়াছড়ির দীঘিনালা–লংগদু সড়কের বড় মেরুং স্টিল ব্রিজ সংলগ্ন এলাকায় বন্যার পানিতে সৃষ্ট সড়ক ভাঙন স্বেচ্ছাশ্রমে মেরামত করেছেন হিল আনসার ও ভিডিপি সদস্যরা।
​সোমবার (২৪ আগস্ট ২০২৬) সকালে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বড় মেরুং স্টিল ব্রিজের সংযোগ সড়কটিতে হঠাৎ ভাঙন দেখা দেয়। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়।
​পরিস্থিতি বিবেচনায় দীঘিনালা উপজেলার ১নং মেরুং ইউনিয়নের হিল ভিডিপি সদস্যরা তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন। তারা নিজেদের উদ্যোগে মাটি ও অন্যান্য উপকরণ ফেলে স্বেচ্ছাশ্রমে সড়কটির ভাঙা অংশ মেরামত করে যান চলাচলের উপযোগী করে তোলেন।
​ভিডিপি সদস্যদের এমন মানবিক ও জনহিতকর পদক্ষেপে দারুণ খুশি স্থানীয় বাসিন্দারা। দ্রুত সড়কটি মেরামত করায় সাধারণ মানুষ ও চালকেরা স্বস্তি প্রকাশ করার পাশাপাশি হিল ভিডিপি সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

দীঘিনালায় বন্যার তোড়ে ভাঙা সড়ক মেরামত করলেন হিল ভিডিপি সদস্যরা, স্বস্তিতে এলাকাবাসী

Update Time : ১০:৫৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬