০৬:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

একই রাতে দুই গোয়ালঘরে হানা, রায়গঞ্জে ৬ গরু চুরি; কৃষকদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

কে, এম রিমান ইসলাম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : ১১:১৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৫ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জে একই রাতে পৃথক দুটি বাড়ির গোয়ালঘরে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দুটি গোয়ালঘর থেকে মোট ছয়টি গরু নিয়ে গেছে। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা। পাশাপাশি একই রাতে পাশাপাশি দুই এলাকায় এমন ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

সোমবার দিবাগত রাতে উপজেলার ধামাইনগর ইউনিয়নের জামতৈল বাগিচা গোয়ালপাড়া ও আদিত্য বাড়িয়া এলাকায় এসব চুরির ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জামতৈল বাগিচা গোয়ালপাড়া এলাকার নাকাটি বাজারসংলগ্ন শরিফুল ইসলামের গোয়ালঘর থেকে একটি গাভী ও দুটি বকনা গরু চুরি হয়েছে। গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা।

শরিফুল ইসলাম জানান, গভীর রাতে গোয়ালঘর থেকে গরু বের করার শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। বিষয়টি বুঝতে পারলেও তিনি বাইরে বের হতে পারেননি। চোরেরা কৌশলে বাড়ির ঘরগুলোর দরজা বাইরে থেকে শেকল দিয়ে আটকে রেখেছিল। পরে কোনোভাবে বাইরে এসে তিনি দেখতে পান, কয়েকজন ব্যক্তি গরুগুলো একটি গাড়িতে তুলছে। এ সময় তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকতে চেষ্টা করলে চোরেরা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়।

অন্যদিকে, একই রাতে আদিত্য বাড়িয়া এলাকার দিনমজুর তরিফুল ইসলামের গোয়ালঘরের তালা ভেঙে তিনটি গরু চুরি করা হয়। চুরি যাওয়া গরুগুলোর মধ্যে রয়েছে একটি ষাঁড়, একটি বকনা ও একটি গাভী। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা।

তরিফুল ইসলাম বলেন, সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে দেখেন, সেখানে কোনো গরু নেই। পরে আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ করেও চুরি যাওয়া গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।

একই রাতে পাশাপাশি দুই এলাকায় গোয়ালঘরে হানা দিয়ে ছয়টি গরু চুরির ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই রাতের বেলায় নিজেদের গবাদিপশু ও বাড়িঘরের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তদের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

একই রাতে দুই গোয়ালঘরে হানা, রায়গঞ্জে ৬ গরু চুরি; কৃষকদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

Update Time : ১১:১৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬