১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কপিলমুনিতে বিভিন্ন পূজামণ্ডপে সাবেক চেয়ারম্যান ডাবলুর শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদান

রিপোর্টার শাহিনুর ইসলাম
  • Update Time : ০৮:৪৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / ২০ Time View

আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের জননন্দিত সাবেক চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী শাহাদাৎ হোসেন ডাবলু বিভিন্ন পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় এবং আর্থিক অনুদান প্রদান করেছেন।
​গত ১৯ ও ২০ অক্টোবর বিকেলে অর্ধশতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে কপিলমুনি বাজার থেকে শুরু করে আগড়ঘাটা, নাবা, হাউলী, গোয়ালবাথান, চিনামলা, কাশিমনগর ঘাটকান্দা, কাশিমনগর ঋষিপাড়া ও উত্তর কাশিমনগর ঋষিপাড়ার পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং নিজের ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মণ্ডপে ১ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।
​শুভেচ্ছা বিনিময়কালে চেয়ারম্যান প্রার্থী শাহাদাৎ হোসেন ডাবলু বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বর্তমান সরকার সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে। কোনো অশুভ শক্তি যেন পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য কঠোর নজরদারি রয়েছে।”
​তিনি আরও উল্লেখ করেন, “অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমান সরকার প্রতিটি পূজামণ্ডপে অনেক বেশি অনুদান দিয়েছে। পাশাপাশি পাইকগাছা-কয়রার সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফাহমিদা হক এবং খুলনা জেলা প্রশাসক এস. এম. মনিরুল হাসান বাপ্পি প্রতিটি পূজামণ্ডপে অতিরিক্ত ৭ হাজার টাকা করে প্রদান করেছেন। বর্তমান সরকার সবসময় আপনাদের সুখে-দুঃখে পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।”
​অনুষ্ঠানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
​শেখ আনোয়ারুল ইসলাম — সাবেক সভাপতি, কপিলমুনি ইউনিয়ন বিএনপি
​এম আজাদ হোসেন — সভাপতি, কপিলমুনি সিটি প্রেসক্লাব ও সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, খুলনা জেলা যুবদল
​আনিস বিশ্বাস — সাবেক সহ-সভাপতি, কপিলমুনি ইউনিয়ন বিএনপি
​সুজায়েত গাজী — সাবেক সাংগঠনিক সম্পাদক, কপিলমুনি ইউনিয়ন বিএনপি
​নজরুল বিশ্বাস — সাবেক যুগ্ম সম্পাদক, কপিলমুনি ইউনিয়ন বিএনপি
​মোহাম্মদ শফিয়ার মোড়ল — সভাপতি, কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল
​আঃ মজিদ গাজী — সভাপতি, কপিলমুনি ওয়ার্ড বিএনপি
​মোঃ নুরুজ্জামান — সভাপতি, কাজী মুছা ওয়ার্ড বিএনপি
​এছাড়াও মালত ওয়ার্ডের বাবুল সরদার, মোঃ ফসিয়ার রহমান, রাসেল গাজী, রায়হান, গৌতম মন্ডল, বাবলু হাজরা, হাকিম সরদার, জমির সরদার, জিন্নাত মোড়ল, আব্দুর রাজ্জাক রাজু, মোমজেদ সর্দার, মোঃ কামরুল গাজী, হারুন সরদার ও কামাল সরদারসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

কপিলমুনিতে বিভিন্ন পূজামণ্ডপে সাবেক চেয়ারম্যান ডাবলুর শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদান

Update Time : ০৮:৪৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬